গ্রিস- মেসিডোনিয়া বর্ডার এলাকা থেকে শরণার্থীদের সরিয়ে ফেলা শুরু করেছে গ্রিস।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে মেসিডোনিয়া কর্তৃপক্ষের বিধিনিষেধ আরোপের কারণে বর্ডার এলাকায় শত শত মানুষ আটকা পড়ে। এরপরই গ্রিস পুলিশ তাদের উচ্ছেদ শুরু করে।
সোমবার মেসিডোনিয়া ঢুকতে ইডোমেনা এলাকায় রেললাইনের পাশে জড়ো হয় প্রায় ১২০০ শরণার্থী। এদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক।
এদিকে, আজই আরো ১২০০ আশ্রয়প্রার্থী সাগরপথ পাড়ি দিয়ে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: