আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে প্রস্তুত আসাদ

বাশার আল আসাদ
বাশার আল আসাদ

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতির জন্য সিরিয়া সরকার প্রস্তুত রয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বুধবার এক বিবৃতিতে ক্রেমলিন এ কথা জানান।

ক্রেমলিন বলেন, প্রেসিডেন্ট পুতিনকে টেলিফোনে আসাদ মস্কো ও ওয়াশিংটনের মধ্যস্থতায় সিরিয়ার যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছেন।

আসাদ বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রাজনৈতিক সমাধানের জন্য এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া আইএস, নুসরা ফ্রন্ট ও অন্যান্য ইসলামি জঙ্গি গ্রুপগুলোর বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের প্রয়োজনীয়তার ওপর উভয় প্রেসিডেন্ট গুরুত্বারোপ করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

এর আগে একটি যুদ্ধবিরতি পরিকল্পনার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া জানায়, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ