যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় নিহত ৪ এবং আহত কমপক্ষে ১৪ জন। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি থেকে জানা যায়, অঙ্গরাজ্যের হেসটন শহরে ঘাসকাটা যন্ত্রের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী এক্সেল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানার কর্মচারী ছিলেন। কর্তৃপক্ষের গুলিতে তিনিও নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম সেডরিক ফোর্ড। তিনি ওই কারখানায় রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি একটি আগ্নেয়াস্ত্রসহ ফেসবুকে ছবিও পোস্ট দিয়েছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: