আন্তর্জাতিক

উ.কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাব পেশ যুক্তরাষ্ট্র-চীনের

উ.কোরিয়া
উ.কোরিয়া

সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র ও চীন।

জাতিসংঘের যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সামান্থা পাওয়ার জানিয়েছেন, উত্তর কোরিয়ায় যেকোনো কার্গো জাহাজ প্রবেশ ও বের হওয়ার সময় তল্লাশি করা বাধ্যতামূলক করার কথা খসড়ায় উল্লেখ করা হয়েছে। যা পিয়ংইয়ংয়ের ওপর ব্যাপক চাপ তৈরি করবে।

তিনি আরো বলেন, ছোট অস্ত্র ও অন্যান্য সাধারণ অস্ত্র বিক্রয় নিষিদ্ধ করা এবং কয়লা, লোহা, সোনা, টাইটেইনিয়ামসহ মূল্যবান খনিজ রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

এর আগে পিয়ংইংয়ের প্রধান মিত্র ওয়াশিংটন ও বেইজিংয়ের দীর্ঘ আলোচনার পর খসড়াটি উত্থাপন করতে সম্মত হয় দেশদুটি।

চলতি সপ্তাহের শেষের দিকে এ খসড়াটির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ