সিরিয়ায় মধ্যরাত বা বাংলাদেশ সময় ভোররাত থেকে ওয়াশিংটন ও ক্রেমলিনের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
দেশটির মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতি শুরুর আগে দামেস্ক, হোমস ও আলেপ্পোর বিদ্রোহী অধ্যুষিত বিভিন্ন এলাকায় আগের চেয়ে দ্বিগুণ বিমান হামলা জোরদার করছে রাশিয়া।
তবে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতির পরিকল্পনার অংশ হিসেবে শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধেই হামলা চালানো হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট বারক ওবামা বলেন, এই যুদ্ধবিরতি সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে বিদ্রোহীদের ওপর চলমান বিমান হামলার ঘটনায় এ যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে সংশয়ও প্রকাশ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: