আন্তর্জাতিক

সোমালিয়ায় আল শাবাবের হামলায় ১২ জন নিহত

সোমালিয়ায় আল শাবাবের হামলা
সোমালিয়ায় আল শাবাবের হামলা

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেল ও পার্কে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি ও এএফপি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আল শাবাবের বন্দুকধারীরা কঠোর নিরাপত্তার থাকা মোগাদিসুর ইয়ুথ লিগ হোটেলের সামনে দুটি বিস্ফোরণ ঘটায় এবং অতর্কিতে গুলি শুরু করে। হোটেলটি সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে অবস্থিত।

হামলার পর নিরাপত্তা বাহিনী আল শাবাবকে প্রতিরোধ করে; শুক্রবার রাত ৯টার দিকে গোলাগুলি থামে নিরাপত্তা বাহিনীর গুলিতে হোটেলেই বাইরেই দুই হামলাকারী নিহত হন।

প্রায় একই সময়ে মোগাদিসুর জনপ্রিয় পিস গার্ডেন পার্কে হামলা চালায় আল শাবাব। হামলার সময় পার্কটিতে অনেক মানুষ ছিলেন— সেখানে পুলিশের গুলিতে আরো দুই হামলাকারী নিহত হন।

মোগাদিসুর পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি ১২ জন বেসামরিক লোকের মরদেহ দেখেছি, তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শুক্রবারের হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব হামলা দুটির দায় স্বীকার করেছে— সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পতনের লক্ষে দেশব্যাপী হামলা চালিয়ে যাচ্ছে আল শাবাব।

দেশটিতে আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সেনার উপস্থিতিতে সম্প্রতি বেশিরভাগ এলাকা হাতছাড়া হওয়ায় আত্মঘাতী হামলার সংখ্যা বাড়িয়েছে জঙ্গিগোষ্ঠীটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ