আন্তর্জাতিক

আফগানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

আফগানে আত্মঘাতী বোমা হামলা
আফগানে আত্মঘাতী বোমা হামলা

আফগানিস্তানের কুনার প্রদেশে গভর্নর অফিসের সামনে আত্মঘাতী বোমা হামলায় এক মিলিশিয়া কমান্ডারসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রদেশটির গভর্নর ওয়াহিদুল্লাহ কালিমজাই জানিয়েছেন, আসাবাবাদ শহরে গভর্নর কার্যালয়ের প্রবেশপথে হামলাকারী মোটরসাইকেলে করে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

তবে হামলায় নিহত জ্যেষ্ঠ আদিবাসী নেতা ও মিলিশিয়া কমান্ডার হাজি খান জান তালেবানের বিরুদ্ধে গত বছর বেশ কয়েকটি অভিযানে অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ