ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহভাবে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্বের শক্তিধর দেশগুলোর সংগঠন জি-টুয়েন্টির অর্থমন্ত্রীরা।
চীনে সাংহাইয়ে জি-টুয়েন্টিভূক্ত দেশগুলোর দুই দিনের বৈঠক শেষে যৌথ এক বিবৃতিতে অর্থমন্ত্রীরা এ ব্যাপরে নিজেদের অবস্থান জানান।
এছাড়াও যুক্তরাজ্যের চ্যন্সেলর জর্জ অসবর্নও এ সিদ্ধান্তকে ভয়াবহ বলে অভিহিত করেছেন। যুক্তরাজ্য ইইউ-এর সঙ্গে থাকবে কী— থাকবে না এ নিয়ে আগামী ২৩ জুন গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে।
এদিকে, শুক্রবার শুরু হওয়া ওই বৈঠকে বৈশ্বিক অর্থনীতির মূল ইস্যু নিয়ে যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তরা ও আইএমএফ প্রধান ক্রিস্টিনা ল্যাগার্ডে আলোচনা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: