আন্তর্জাতিক

ভারতে একই পরিবারের ১৪ জন খুন, পরে আত্মহত্যা

একই পরিবারের ১৪ জন খুন
একই পরিবারের ১৪ জন খুন

ভারতের মহারাষ্ট্রে এক ব্যক্তি তার পরিবারের ১৪ জন সদস্যকে হত্যা করেছে—এ অভিযোগ উঠেছে।

পরে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদন জানায়, রোববার ভোররাতে রাজ্যের থানে জেলা কাসরওয়াদাভালি গ্রামে এক বাড়ি থেকে ওই ১৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরেক নারীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

সন্দেহভাজন হত্যাকারীর নাম হাসান আনোয়ার ওয়াড়েকর (৩৫)। হত্যাকাণ্ডের শিকার ১৪ জনই তার নিকট আত্মীয়।

খুন হওয়া ১৪ জনের মধ্যে শিশু আট ও ছয় জন নারী। নিহতদের মধ্যে হাসানের স্ত্রী, তিন বোন, দুই সন্তান ও মা-বাবাও রয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, সবাইকে বিষ বা চেতনানাশক খাইয়ে পরে গলাকেটে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

হাতে ছুরি ধরা হাসানের লাশ ওই বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে ঝুলন্ত অবস্থায়।

থানে পুলিশের যুগ্ম কমিশনার আশুতোষ দুমরেকে উদ্ধৃত করে আনন্দবাজার লিখেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে হাসান ভেতর থেকে দড়জা বন্ধ করে দিয়ে তিনটি ঘরে এই হত্যাকাণ্ড চালয় এবং পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আহত্মহত্যা করে।

ভাগ্যক্রমে হাসানের বোন সুবিয়া গলায় মারাত্মক ক্ষত নিয়েও বেঁচে যান এবং তার চিৎকার শুনেই তার স্বামী বাইরে থেকে দড়জা ভেঙে ঢোকেন এবং পরে পুলিশে খবর দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাটার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। তিনিই পুরো পরিবার চালাতেন।

ঠিক কী ঘটেছিল, তা জানতে হাসানের বোনোর জবানবন্দি রেকর্ড করা হবে বলে আশুতোষ দুমরে জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ