ইরাকের বাগদাদে একটি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০০ জন।
রোববার বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর এলাকায় দুইজন আত্মঘাতি হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। জঙ্গি গোষ্ঠি আইএস হামলার দায় স্বীকার করেছে।
তবে ওই এলাকায় শিয়াদের ওপর সুন্নিরা বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে।
এদিকে, একইদিন সকালে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আবু ঘারিব এলাকায় হামলা চালায় আইএস জঙ্গিরা। এসময় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য ও আইএসের ২০ সদস্য নিহত হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: