আন্তর্জাতিক

ফ্রান্সে অভিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সংঘর্ষ
সংঘর্ষ

ফ্রান্সের ক্যালে বন্দরে অভিবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ক্যালে বন্দরে অভিবাসীদের অস্থায়ী শিবির পুলিশ ভাঙ্গতে গেলে এ সংঘর্ষ বাধে।

কর্তৃপক্ষ শিবিরগুলো ভেঙে দেয়ার চেষ্টা করলে, অভিবাসীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এসময় পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা টিয়ার শেল নিক্ষেপ করে। অভিবাসীদের কমপক্ষে ১২টি অস্থায়ী ঘরে আগুন দেয়া হয়।

ফরাসী কর্তৃপক্ষ চাইছে, অভিবাসীদের সেখান থেকে সরিয়ে অভিবাসন কেন্দ্রে স্থানান্তর করতে। তবে শরণার্থীদের সঙ্গে এমন আচরণের বিষয়ে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।

সংস্থাটির প্রধান জানিয়েছেন, আফগানিস্তান, সিরিয়া ও ইরাক থেকে আসা এসব শরণার্থীর ওপর জলকামান ছোড়ার বদলে তাদের সাহায্য করা উচিত।

ক্যালেতে অবস্থানরত এসব অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টায় দীর্ঘদিন সেখানে তাবু গেড়ে অবস্থান করছিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ