যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় প্রাথমিক বাছাইয়ে ১২টি অঙ্গরাজ্যে একযোগে ভোট অনুষ্ঠিত হবে আজ (মঙ্গলবার)। একে বলা হয় ‘সুপার টিউজডে’।
এ অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির বিপুলসংখ্যক ডেলিগেট রয়েছে। সমর্থকদের ভোটাভুটির পর এসব ডেলিগেটরাই নির্ধারণ করবেন কে কার পক্ষে যাবেন। আগামী ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কারা মনোনয়ন পেতে যাচ্ছেন সুপার টিউজডের পর সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এর আগে ৪টি অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট ও ককাসে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।
আর ডেমোক্রেট দলের এগিয়ে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। জনমত জরিপে দেখা গেছে, ১১টি আঙ্গরাজ্যে সবগুলোতেই শক্ত অবস্থানে রয়েছেন ট্রাম্প।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: