ইউরোপের বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দেয়ায় গ্রিসে আটকা পড়েছে ২৫ হাজার শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার শরণার্থী গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকা পড়েছে। কর্তৃপক্ষ তাদের কাগজপত্র পরীক্ষা করে দেখছে তারা সিরিয়া ও ইরাকের নাগরিক কি-না।
মেসিডোনিয়া কর্তৃপক্ষ বুধবার সিরিয়া ও ইরাক থেকে আসা আড়াইশো শরণার্থীকে সীমান্ত অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে ইউএনএইচসিআর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: