আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র প্রস্তুতের নির্দেশ উ.কোরিয়ার

কিম জং-উন
কিম জং-উন

নতুন করে নিষেধাজ্ঞা আরোপে ক্ষুব্ধ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার দেশকে ‘যে কোনো সময়’ ব্যবহারের জন্য পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পরপরই এমন ঘোষণা দেন তিনি।

দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কিম জং-উন দেশটির সেনাবাহিনীকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য সবসময় প্রস্তুত থাকতে বলেছেন।

শুক্রবার এক সামরিক কুচকাওয়াজে অংশ নিয়ে এ নির্দেশ দেন তিনি। এর প্রতিক্রিয়ায় পেন্টাগনের মুখপাত্র উত্তর কোরিয়াকে এ ধরনের উত্তেজনা তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

গত বুধবার পিয়ংইয়ংয়ের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরো কঠোর করার বিষয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ