সিরিয়ায় ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে সাময়িক অস্ত্রবিরতিতে দৃশ্যমান অগ্রগগতি হয়েছে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত স্ট্যাফান দ্য মিস্তুরা।
তিনি বলেন, পরিস্থিতি খুবই নাজুক হওয়ায় সাফল্য নিশ্চিত নয়। তবে এই যুদ্ধবিরতিতে সহিংসতার মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে।
এদিকে, যুদ্ধবিরতির মধ্যে বিদ্রোহীগ্রুপগুলোর ওপর হামলা না চালাতে রাশিয়া ও সিরিয়া সরকারকে আহ্বান জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য।
বৃহস্পতিবার ফরাসি-ব্রিটিশ শীর্ষ সম্মেলনে, সিরিয়ায় প্রতিনিয়ত বিদ্রোহীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
গত শনিবার থেকে ওয়াশিংটন ও ক্রেমলিনের মধ্যস্থতায় সিরিয়ায় দুই সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতি চলছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: