বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কর্মীদের হাতে যৌন নির্যাতন ও নিপিড়নের ঘটনা অনেক বেড়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৫ সালে এ ধরনের ৬৯টি অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, ২০১৪ সালে পাওয়া যায় ৫২টি এবং ২০১৩ সালে ৬৬টি অভিযোগ।
তথ্য অনুযায়ী ২০১৫ সালে যেসব অভিযোগ পাওয়া যায় তার অন্তত এক তৃতীয়াংশই সংগঠিত হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত সামরিক কর্মকর্তা, আন্তর্জাতিক পুলিশ এবং অন্যান্য সদস্য এবং স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী বর্তমানে ১৬টি শান্তিরক্ষী মিশনে এক লাখ ২৪ হাজার ৭৪৬ জন সদস্য কর্মরত রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: