ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে একটি নার্সিংহোমে বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ভারতীয়, ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৬ জন নান, নিরাপত্তারক্ষী ও বাগানের মালি।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটি'র সহায়তায় পরিচালিত ওই নার্সিং হোমটিতে কমপক্ষে ৬ জন বন্দুকধারী হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা প্রথমে নাসিং হোমের গেইটে থাকা এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। তারা প্রতিটা কক্ষে প্রবেশ করে সবকিছু তছনছ করে দেয়। পরে সেখানে আশ্রয় নেয়া মানুষদের হ্যান্ডকাফ পরিয়ে মাথায় গুলি চালায় বন্দুকধারীরা।
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় জানান, ইয়েমেনের নার্সিংহোমে নিহতদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ৪ জন নার্স ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: