আন্তর্জাতিক

দৈনিক ‘জামান’ এর নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক সরকার

দৈনিক ‘জামান’
দৈনিক ‘জামান’

তুরস্কের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘জামান’ এর নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। দেশটির একটি আদালত পত্রিকাটিকে সরকারি নিয়ন্ত্রণে নেয়ার রুল জারির কয়েক ঘণ্টা পর পুলিশ এর অফিসে তল্লাশি চালায়।

শুক্রবার সন্ধ্যায় ওই পত্রিকার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এর প্রতিবাদে শত শত মানুষ কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে।

এ সময় পুলিশ তাদের কাঁদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে। জামান পত্রিকাটির সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সংগঠন 'হিজমেত মুভমেন্টে'র ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসী সংগঠন ‘হিজমেত’ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারকে উৎপাটন করার লক্ষ্যে কাজ করে।

এদিকে, এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়েছে তুর্কি সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ