নতুন করে আসা শরণার্থীদের চাপে গ্রিস ‘ভারাক্রান্ত’ এবং সমগ্র বিশ্বের উচিত তাদেরকে সাহায্য করা। অভিবাসন বিষয়ক ইউরোপীয় কমিশনার দিমিত্রিস এভ্রোমোপৌলোস বিবিসিকে এ কথা বলেন।
তিনি বলেন, এই পরিস্থিতিকে আঞ্চলিক সমস্যা হিসেবে নয়, বরং বৈশ্বিক ইস্যু হিসেবে দেখা উচিত। প্রতিদিন গ্রিসে কমপক্ষে ২ হাজার নতুন শরণার্থী নিবন্ধিত হচ্ছে।
তবে মেসিডোনিয়ার সঙ্গে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এখনো ১০ হাজারের বেশি শরণার্থী অবস্থান করছে। কারণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের অভ্যন্তরীণ সীমান্তে নতুন কঠোর নিরাপত্তা জোরদার করেছে।
চলতি বছর ১ লাখ ২৫ হাজারের বেশি শরণার্থী গ্রিসে পৌঁছেছে, যা গত বছরের প্রথম তিন মাসের তুলনায় প্রায় ১২ গুণ বেশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: