আন্তর্জাতিক

জঙ্গি হামলা সন্দেহে গুজরাটে সতর্কতা জারি

গুজরাটে সতর্কতা জারি
গুজরাটে সতর্কতা জারি

শিবরাত্রির উৎসবে ‘বড় ধরনের’ হামলা চালানোর পরিকল্পনা নিয়ে একদল জঙ্গি পাক-ভারত সীমান্ত দিয়ে গুজরাটে প্রবেশে করেছে—এ তথ্য জানার পর ভারতের এ রাজ্য সতর্কতা জারি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গোয়েন্দা সংস্থা পুলিশকে সতর্ক করে দেয়ার পর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের চারটি কমান্ডো দল রোববার গুজরাটে পৌঁছেছে। পাকিস্তান সীমান্ত সংলগ্ন কচ্ছ ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সঙ্গে গুজরাটের সীমানাতেও শুরু হয়েছে সাঁড়াশি অভিযান ও তল্লাশি।

এনডিটিভি জানিয়েছে, প্রধান মন্দির, বিপণি বিতান, রেল স্টেশন ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গুজরাট পুলিশের প্রধান নিরাপত্তার প্রস্তুতি নিয়ে সামরিক ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন— সব পুলিশ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার কচ্ছ উপকূলের কোটেশ্বর খাঁড়ি এলাকায় একটি পাকিস্তানি নৌকা জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টের পেয়ে আরোহীরা আগেই পালিয়ে যায়। এরপর শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি করা হয় সতর্কতা।

ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় সেনা অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল কেজে সিংকে উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হয়, শিবরাত্রি উৎসব ও সংসদ অধিবেশন চলাকালে ‘সর্বোচ্চ ক্ষতি’ সাধনের লক্ষ্যে দেশে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে ‘উদ্বেগজনক তথ্য’ এসেছে।

তবে কী ধরনের তথ্য পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত বলেননি ওই কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ