ইউরোপে ভয়াবহ শরণার্থী সংকট নিয়ে জরুরি আলোচনায় বসতে ব্রাসেলসে সমবেত হয়েছেন তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতারা।
তুরস্কে শরণার্থীদের আশ্রয়স্থল গড়ে তুলতে আঙ্কারাকে ৩৩০ কোটি ডলার দেয়ার অঙ্গীকার করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এছাড়া যারা আশ্রয় পাওয়ার যোগ্য নয় এমন কমপক্ষে কয়েক হাজার শরণার্থীকে তুরস্কে ফিরিয়ে নিতে আঙ্কারাকে প্রস্তাব করতে পারেন ইইউ নেতারা।
এদিকে, গত বছর নৌযানে করে অবৈধপথে সমুদ্রপথ পাড়ি দিয়ে ১০ লাখের বেশি মানুষ ইউরোপে প্রবেশ করে। গ্রীস ও মেসিডোনিয়া সীমান্তে এখনো অপেক্ষায় রয়েছে ১৩ হাজার শরণার্থী।
সর্বশেষ গত রোববার বিপদজনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপ আসার পথে নৌযান ডুবে মৃত্যু হয়েছে ২৫ জনের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: