ইউরোপে শরণার্থী সংকট কাটিয়ে উঠতে একটি পরিকল্পনার বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের নেতারা এ বিষয়ে একমত হন। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগবে বলে জানানো হয়েছে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন গ্রীসে অবৈধভাবে আসা এসব শরণার্থীদের তুরস্কে ফেরত পাঠানো হবে।
এদিকে, গত বছর নৌযানে করে অবৈধপথে সমুদ্রপথ পাড়ি দিয়ে দশ লাখের বেশি মানুষ ইউরোপে প্রবেশ করে। গ্রীস ও মেসিডোনিয়া সীমান্তে এখনো আটকা পড়ে আছে কয়েক হাজার শরণার্থী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: