আন্তর্জাতিক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অপহরণের পরিকল্পনা করে আইএস!

নাজিব রাজাক
নাজিব রাজাক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির অন্যান্য জেষ্ঠ্য মন্ত্রীদের গত বছর অপহরণের পরিকল্পনা করেছিল জঙ্গি গোষ্ঠী আইএস। পুলিশ আইএসের ওই পরিকল্পনা বানচাল করে দেয় বলেও জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।

আইএসের হুমকি মোকাবিলায় মালয়েশিয়ার উদ্যোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে এ কথা জানান উপপ্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দায়েশ নামে জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সম্পর্কিত ১৩ ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ গুরুত্বপূর্ণ নেতাদের অপহরণের পরিকল্পনা করেছিল।

এছাড়াও ধর্মীয় উপাসনালয় ও বিনোদন কেন্দ্রে হামলার পরিকল্পনা চালায় আইএস।

পরিকল্পনার অংশ হিসেবে গত বছর সেপ্টেম্বরে কেদাহ এলাকায় জঙ্গিরা বিস্ফোরক তৈরি করে তার পরীক্ষাও চালিয়েছে বলে জানান আহমাদ জাহিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ