মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে আরো দুইটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে একটি রাজ্যে বিজয়ী হয়েছেন হিলারি ক্লিন্টন।
মঙ্গলবার মিসিগান, মিসিসিপি, আইডাহো ও হাওয়াই অঙ্গরাজ্যে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোট হয়। এর মধ্যে মিসিগান ও মিসিসিপিতে জয়ী হয়েছেন ট্রাম্প। আর আইডাহোতে বিজয়ী হয়েছেন রিপাবলিকান টেড ক্রুজ।
এদিকে, মিসিসিপিতে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট দলের হিলারিও। তাকে হারিয়ে মিসিগানে জয় ছিনিয়ে নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: