শরণার্থীদের ঢল ঠেকাতে উত্তর ইউরোপ অভিমুখী বলকান রুট বন্ধ করে দিয়েছে মেসিডোনিয়া।
বিবিসি সূত্র মতে, স্লোভেনিয়া তার সীমান্তে কড়াকড়ি আরোপের পর মেসিডোনিয়া এ পদক্ষেপ নিল। এদিকে, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া বলেছে, তারাও শরণার্থীদের ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেবে।
এর ফলে মেসিডোনিয়া-গ্রিস সীমান্তে প্রায় ১৩ হাজার শরণার্থী আটকা পড়েছে। তারা সেখানে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: