মিয়ানমারে অং সান সু চির দল এনএলডি প্রেসিডেন্ট পদের জন্য দুই জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
এদের মধ্যে একজন হীন কিওয়াই সু চির ঘনিষ্ঠ জন হওয়ায় এনএলডি নিয়ন্ত্রিত পার্লামেন্ট তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে অপর একজনের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে, দুই সন্তান বিদেশি নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না এনএলডি'র প্রধান অং সান সু চি।
তবে প্রেসিডেন্ট হতে না পারলেও কার্যত তিনিই সরকার নিয়ন্ত্রণ করবেন বলে এরইমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: