উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী।
বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়।
তারা জানায়, সেগুলো প্রায় ৫০০ কিলোমিটার উড়ে গিয়ে সাগরে আছড়ে পড়ে।
ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণ পর পিয়ংইয়ং ঘোষণা দিয়েছে, আন্ত:কোরীয় সমস্ত সহযোগিতা প্রকল্প বাতিল করে দেবে উত্তর কোরিয়া। সেইসঙ্গে দেশটির কেইসং এলাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার যে সমস্ত সম্পদ আছে সেগুলোও ধ্বংস করা হবে।
এর আগে বুধবার উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপনযোগ্য ছোট আকৃতির পারমানবিক বোমা তৈরিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন দেশটির নেতা কিম জং-উন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: