জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামির ৫ বছরপূর্তি। ২০১১ সালে এ দিনে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় জাপানের উত্তর পূর্বাঞ্চল। প্রাণ হারান ১৮ হাজারের বেশি মানুষ।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাপানজুড়ে বিভিন্ন জায়গায় প্রার্থনা আর স্মরণসভার আয়োজন করা হয়েছে। সম্রাট আকিহিতো ও প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে রাজধানী টোকিওতে স্মরণ সভার মূল অনুষ্ঠানটি হয়।
সুনামির আঘাত হানার মুহূর্তটিতে ঘণ্টা বেজে ওঠে। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সে দিনের সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু কেন্দ্রের ফাটল থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে সাগরে ও আশপাশের এলাকায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: