পারমাণবিক হামলার সক্ষমতা বাড়াতে আরো পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। দেশটির রাষ্ট্রিয় সংবাদ সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সাগরে দুটি স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ পরিদর্শন করে প্রেসিডেন্ট উন তার দেশের সেনাদের আরো পারমাণবিক অস্ত্র পরীক্ষার এ নির্দেশ দেন।
তবে তারা আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে তা দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন হবে।
এরইমধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: