আন্তর্জাতিক

বাংলাদেশি শ্রমিক নেয়ার চুক্তি বাতিল করলো মালয়েশিয়া

বাংলাদেশি শ্রমিক
বাংলাদেশি শ্রমিক

নতুন করে বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া— এর ফলে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়ার চুক্তি বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি শনিবার এ ঘোষণা দেন।

নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগ না করার ব্যাপারে মালয়েশিয়ার সরকার যে সমালোচনা ও চাপের মুখে পড়েছে— তার জবাবে আহমাদ জাহিদ হামিদি বলেন, যারা কর্মী নিয়োগ করতে পারছেন না তারা স্থানীয় কর্মী নিয়োগে মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন ও ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স বা মালয়েশিয়ান ট্রেড ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

তিনি বলেন, এ মুহূর্তে যেসব বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের মধ্যে যাদের ওয়ার্ক পারমিট নেই বা পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে—অনুমতির জন্য বা মেয়াদ বৃদ্ধির জন্য তাদেরকেও আবেদন করতে হবে।

তিনি আরো বলেন, কাজের অনুমতি পেতে বা মেয়াদ বৃদ্ধির আবেদনের সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ধার্য করা হয়েছে। এর আগে এ সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত স্থগিতের কথা জানান মালয়েশিয়ার এ উপ-প্রধানমন্ত্রী। তার আগের দিনই ১৫ লাখ শ্রমিক নিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়া চুক্তি সই হয়।

তবে বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি রিচার্ড রায়ত বলে ছিলেন, বাংলাদেশের ১৫ লাখ শ্রমিক নিয়োগের তথ্য সঠিক নয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ