১৮ মাসের মধ্যে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের আহ্বানকে নাকচ করেছে আসাদ সরকার। নির্বাচন নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম।
জাতিসংঘের উদ্যোগে আগামীকাল (সোমবার) জেনেভায় সিরিয়া সরকারের সঙ্গে বিদ্রোহী প্রতিনিধিদের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।
দামেস্কে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনার চেষ্টা করা হলে সরকারি প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, জাতিসংঘ দূত স্ট্যাফান ডি মিস্তুরা কিংবা কেউই নয়, নির্বাচন নিয়ে কথা বলার অধিকার একমাত্র সিরীয় নাগরিকদেরই রয়েছে।
এদিকে, সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সময় শুরুর আগে প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ দাবি করেছে বিদ্রোহীদের হাই নেগোসিয়েশন কমিটি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: