তুরস্কে রোববারের বোমা হামলার পর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল এবং ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আঙ্কারা।
বিবিসি সূত্র মতে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তার দেশ থেকে সন্ত্রাসবাদ সমূলে নির্মূল করার অঙ্গীকার করার পরই বিভিন্ন স্থানে কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে অভিযান শুরু করেছে দেশটি।
এদিকে, আঙ্কারায় বোমা বিস্ফোরণে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৬ জনে। এ ঘটনায় আহত হয়েছে একশোর বেশি মানুষ।
সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে একজন নারী কুর্দি বিদ্রোহী গ্রুপ পিকেকে'র সদস্য, যিনি বিস্ফোরণে নিহত হয়েছেন বলে জানা গেছে।
এরইমধ্যে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ৩টি শহরে কার্ফিউ জারি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: