সিরিয়ায় সংঘাত শুরুর পর গত পাঁচ বছরে রাসায়নিক হামলার কারণে প্রায় ১৫০০ মানুষের প্রাণহানি হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।
‘দ্যা সিরিয়ান অ্যামেরিকান মেডিকেল সোসাইটি’ নামের সংস্থাটির প্রতিবেদনে বলা হয় দেশটিতে ২০১১ সালে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ১৬১ বার রাসায়নিক অস্ত্রের হামলা চালানো হয়।
এরমধ্যে ৬৯টি রাসায়নিক হামলা হয় গত বছর। সিরিয়ায় রাসায়নিক অস্ত্রসহ বিভিন্ন হামলার কারণে ভয়াবহ মানবেতর পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘন হয় বলে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে।
এদিকে, এসব হামলার তথ্যসমূহ ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: