আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে বোমা বিস্ফোরণে নিহত ১৫

বাসে বোমা বিস্ফোরণ
বাসে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের বহনকারী একটি বাসে বুধবার শক্তিশালী বোমা বিস্ফোরণে ১৫ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

ডনের সূত্র মতে, বাসটি মারদান থেকে প্রাদেশিক রাজধানীর উদ্দেশে যাচ্ছিল। বিস্ফোরণের পরপরই আশেপাশের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনা এবারই প্রথম নয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

২০১২ ও ২০১৩ সালেও একই ধরনের হামলায় কমপক্ষে ৩৮ জন মারা গিয়ে ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ