যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আপিল কোর্টের প্রবীণ বিচারক মেরিক গারল্যান্ডকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনিত করেছেন।
৬৩ বছর বয়সি গারল্যান্ড ওয়াশিংটন আপিল কোর্টের প্রধান বিচারক এবং সাবেক কৌসুলি। প্রেসিডেন্ট ওবামা বুধবার তাকে মনোনয়ন দেন।
হোয়াইট হাউজে ওবামা বলেন, তিনি এমন একজন প্রার্থীকে বাছাই করেছেন যিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুপক্ষেরই শ্রদ্ধার পাত্র। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতির উত্তরসূরি হিসেবেই গারল্যান্ডকে মনোনীত করলেন ওবামা।
এদিকে, এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি। মেয়াদের শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ওবামার যেকোন মনোনয়নের প্রতিবাদ জানিয়েছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: