আন্তর্জাতিক

নিষেধাজ্ঞার পর আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ.কোরিয়ার

 ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ক্ষেপণাস্ত্র পরীক্ষা

যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের একদিন পর আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। এটি ৮০০ কিলোমিটার উড়ে গিয়ে সাগরে পড়ে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, পিয়ংইয়ংয়ের ছোড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আকাশেই বিস্ফোরিত হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাহী ক্ষমতাবলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার সরকারি সম্পদ জব্দ এবং দেশটিতে মার্কিন রপ্তানি ও বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ