আন্তর্জাতিক

আফগানিস্তানে ব্রাকের দুই কর্মকর্তা অপহৃত

ব্রাক
ব্রাক

আফগানিস্তানে কর্মরত ব্রাকের দুই কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আফগানিস্তানের কুন্ডু এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্র্যাকের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা সাবেরা গুলরুখ।

অপহরণকৃতরা হলেন: আফগানিস্তানে কর্মরত ব্রাকের প্রধান প্রকৌশলী হাজী শওকত (৫০) এবং প্রধান হিসাব কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (৩৭)।

সাবেরা গুলরুখ বলেন, গতকাল বিকেলে তারা প্রাইভেট কার করে বাগলান শহরে যাওয়ার পথে ওই দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে পুনর্গঠনের কাজে থাকা ব্র্যাক কর্মীরা এর আগেও বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন। ২০১২ সালের মে মাসে ঘোর প্রদেশে ব্র্যাকের একটি কার্যালয়ে ঢুকে এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

তার আগে ২০১০ সালের ডিসেম্বরে ব্র্যাকের এক প্রকৌশলীকে হত্যা করে অপহরণ করা হয় ৬ জনকে।

২০০৭ সালের সেপ্টেম্বরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে প্রাণ যায় আরেক ব্র্যাক কর্মকর্তার। ওই বছর নূরুল ইসলাম নামে এক ব্র্যাক কর্মকর্তা অপহৃত হওয়ার ৮৩ দিন পর মুক্তি পান।

২০০৮ সালের অক্টোবরে গজনি প্রদেশ থেকে অপহৃত হন দুইজন। ১০দিন পর তাদের মুক্তি দেয়া হয়।

বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আফগানিস্তানে কাজ শুরু করে ২০০২ সালে। দেশটির ৩৪টি প্রদেশে ব্র্যাকের প্রায় ৪০০ অফিসে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণের কাজে রয়েছেন বাংলাদেশি কর্মীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ