আন্তর্জাতিক

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৬১ আরোহী নিহত

বিমান বিধ্বস্ত
বিমান বিধ্বস্ত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-দনে ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহীর সবাই নিহত হয়েছে।

দেশটির কর্মকর্তারা বলছেন, শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে বোয়িং সেভেন থ্রি সেভেন-এইট জিরো জিরো দুবাই থেকে রোস্তভ-অন-দন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি প্রথমবার অবতরণে ব্যর্থ হয়ে দ্বিতীয়বার চেষ্টা করলে রানওয়ের কাছে বিধ্বস্ত হয়। এসময় এতে আগুন ধরে যায়।

প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, আরোহীদের অধিকাংশই রুশ নাগরিক। তবে বিমানটিতে ৬ ক্রুসহ ১১জন বিদেশি নাগরিক ছিলেন।

প্রায় ৭শ উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। বিমানটির ফ্লাইট রেকর্ডার খুঁজে বের করা চেষ্টা চলছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ