আন্তর্জাতিক

শরণার্থী সঙ্কট সমাধানে কার্যকর হতে যাচ্ছে ইইউ-তুরস্কের চুক্তি

শরণার্থী উদ্ধার
শরণার্থী উদ্ধার

ইউরোপে শরণার্থী সঙ্কট সমাধানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যে করা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

এই চুক্তি অনুযায়ী তুরস্ক হয়ে যেসব অভিবাসী ইউরোপে প্রবেশ করবে, তাদের প্রতিজনকে তুরস্ক ফিরিয়ে নেয়ার বিনিময়ে ইউরোপ একজন সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে। পাশাপাশি ফিরিয়ে নেয়া অভিবাসীদের দেখভালের জন্য তুর্কি সরকারকে আর্থিক সহায়তা দেবে ইউরোপ।

এদিকে, শনিবার লিবিয়ার পশ্চিম উপকূলে সিসিলি প্রণালী থেকে ৯শ'র বেশি অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছে, শনিবার ৪টি নৌকা থেকে এসব আশ্রয়প্রার্থীদের উদ্ধার করা হয়। এ সময় ৪ নারীর মৃতদেহও উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। তবে এখনো অনেকে নিখোঁজ রয়েছে।

যুদ্ধবিধ্বস্ত ও সহিসংতা কবলিত দেশগুলোর থেকে অভিবাসন প্রত্যাশীরা উন্নত জীবনের প্রত্যাশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে।

যুদ্ধবিধ্বস্ত ও সহিসংতা কবলিত দেশগুলোর থেকে অভিবাসন প্রত্যাশীরা উন্নত জীবনের প্রত্যাশায় ২০১৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ১২ লাখের বেশি আশ্রয়প্রার্থী ইউরোপে পৌঁছেছে। সূত্র: বিবিসি

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ