ঐতিহাসিক সফরে কিউবায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় রোববার বিকেলে দুদিনের সফরে হাভানা পৌঁছান বারাক ওবামা।
৮৮ বছরের মধ্যে কিউবায় কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। দুইদিনের এ সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করবে
ন। তবে ওবামা তার এ সফরে দেশটির নেতা ফিদেল ক্যাস্টোর সঙ্গে দেখা করছেন না বলে জানা গেছে।
পঞ্চাশের দশকে স্নায়ুযুদ্ধ শুরুর পর থেকেই কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি শুরু হয়। আর তা চরম আকার ধারণ করে ১৯৫৯ সালে। ওই বছর ফিদেল ক্যাস্ট্রো সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে দেশটির মার্কিন সমর্থতি সরকারকে ক্ষমতাচ্যুত করেন।
২০০৮ পর্যন্ত দেশকে নেতৃত্ব দেন ক্যাস্ট্রো। আর ওই সময়ের মধ্যে কিউবার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, দূতাবাস বন্ধ করা এবং সর্বশেষ কিউবাকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
২০০৮ সালে ফিদেল ক্যাস্ট্রো সরে দাঁড়ালে ক্ষমতায় আসেন ভাই রাউল ক্যাস্ট্রো। আর ক্ষমতাগ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে সচেষ্ট হন তিনি। এরই ধারাবাহিকতায় গত বছরের জুলাইয়ে দীর্ঘ ৫ দশকের বেশি সময় পর দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়।
আর এরই ধারাবাহিকতায় ৮৮ বছর পর কিউবার মাটিতে পা পড়ল মার্কিন কোন প্রেসিডেন্টের। এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক বিষয়গুলোর নিয়ে কথা বলবেন।
এছাড়া রাউল ক্যাস্ট্রোর সঙ্গে নৈশোভোজে অংশ নিবেন এবং যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।