আন্তর্জাতিক

রিজার্ভের অর্থ চুরি

ফিলিপাইনের রিজাল ব্যাংকের ম্যানেজারের সাক্ষ্য বিশ্বাসযোগ্য

ফিলিপাইন সিনেট কমিটি
ফিলিপাইন সিনেট কমিটি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল ব্যাংকের শাখা ম্যানেজারের সাক্ষ্যকে বিশ্বাসযোগ্য বলেই মনে করছে দেশটির সিনেট কমিটি।

কমিটির সদস্য সিনেটর সের্গিও ওসমেনা বলেছেন, শুনানিতে দিগুইতির দেয়া তথ্য সত্যের কাছাকাছি।

এদিকে, ফিলিপাইনের কঠোর 'ব্যাংক গোপনীয়তা আইনের কারণেই ফিলিপাইন অর্থপাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মনে করে সিনেট কমিটি।

এরইমধ্যে ফিলিপাইনকে বিশ্বের অন্যতম অর্থ জালিয়াতির কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরিস্থিতি মোকাবেলায় ফিলিপাইনের ব্যাংকগুলোর কঠোর গোপনীয়তা আইন শিথিল ও মুদ্রাপাচার বিরোধী কাউন্সিলকে আরো শক্তিশালী করার পরামর্শ দিয়েছে সিনেট কমিটি।

সম্প্রতি বাংলাদেশের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরি করে ফিলিপাইনে পাচার করে হ্যাকাররা। ধারণা করা হচ্ছে, ওই অর্থ ক্যাসিনো হয়ে দেশের বাইরে চলে গেছে।

দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কর্তৃপক্ষ, জাতীয় তদন্ত ব্যুরো ও সিনেট ঘটনাটির রহস্য উন্মোচনে তদন্ত করছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ