যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ডি আর কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জেন পিয়েরে বেম্বা।
২০০২-০৩ সালে পাশের দেশ কারের জনগণকে হত্যা ও ধর্ষণ থেকে নিজ দলের সদস্যদের বিরত রাখতে ব্যর্থ হওয়ায় দোষী সাব্যস্ত হন ৫৩ বছর বয়সী বেম্বা।
হত্যা ও ধর্ষণসহ বেশ কিছু অভিযোগে তাকে অভিযুক্ত করেছে হেগের আদালত। বেম্বা ওই সময় কারে অভ্যুত্থান ঘটাতে সাহায্যের জন্য এক হাজারের বেশি যোদ্ধাকে পাঠান।
শাস্তি না হওয়া পর্যন্ত আটক রাখা হবে ডি আর কঙ্গোর সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: