কিউবার ওপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে এবং গুয়ানতানামো বে বন্দি শিবির বন্ধ করে তা ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো।
প্রেসিডেন্ট ওবামার হাভানা সফরের দ্বিতীয় দিনে যৌথ সংবাদ সম্মলনে যুক্তরাষ্ট্রের প্রতি এ আহবান জানান রাউল।
এসময় কিউবার রাজনৈতিক বন্দিসহ বেশ কিছু মানবাধিকার ইস্যুতে ভিন্নমত পোষণ করেন দুই নেতা। রাউল বলেন, যুক্তরাষ্ট্র যদি কিউবার রাজনৈতিক বন্দিদের তালিকা দিতে পারে তবে, সেই মুহূর্তে ওইসব বন্দিদের মুক্তি দেয়া হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, দেশটির ভিন্নমতাবলম্বীদের তালিকা এরইমধ্যে কিউবার কাছে পাঠিয়েছে হোয়াইট হাউজ, কিন্তু কিউবা ভিন্নমতাবলম্বীদের বন্দি হিসেবে দেখে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: