বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল ব্যাংকের শাখা ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতো ও তার ডেপুটি অ্যাঞ্জেলা তোরেসকে ব্যাংকের নীতিমালা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার থেকে তাদের বহিস্কারেদেশ কার্যকর হবে। আগামী সপ্তাহের তাদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ আদালতে দায়ের করবে রিজাল ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে, অর্থ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী কিম অং ও চীনা জাংকেট অপরেটর কেইয়াং জোর বিরুদ্ধে দেশটির বিচার বিভাগে অভিযোগ দায়ের করেছে মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল।
মঙ্গলবার এক বিবৃতিতে রিজাল ব্যাংক জানিয়েছে, রিজার্ভ চুরির ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শেষে ব্যাংকের অন্যান্য ব্রাঞ্চ ও কর্মকর্তাদের বিরুদ্ধেও সাময়িক বরখাস্ত থেকে বহিষ্কার পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেয়া হতে পারে।
রিজাল ব্যাংকের জুপিটার শাখা ম্যানেজার দিগুইতো ও আরেক কর্মকর্তা তোরেসের বিরুদ্ধে আগামী সপ্তাহে যথাযথ অভিযোগ আদালতে দায়ের করা হবে বলেও জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে, অর্থ চুরির ঘটনায় জড়িত সন্দেহে ব্যবসায়ী কিম অং ও চীনা জাংকেট অপরেটর কেইয়াং জোর বিরুদ্ধে দেশটির বিচার বিভাগে অভিযোগ দায়ের করেছে দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল-এএলএমসি।