বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমান বন্দর ও মেট্রো স্টেশনে আত্মঘাতী হামলা ও বিস্ফোরণের ঘটনায় তিন দিনের শোক পালন করছে দেশটির জনগণ। মঙ্গলবারের এ ঘটনায় নিহত হয়েছে ৩৪ জন।
হামলার পর সন্দেহভাজন এক ব্যাক্তিকে ধরতে ব্যাপক অভিযান শুরু হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ।
জাভেনতেম বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের আগে বিমানবন্দরের ভেতরে আরো দুই সন্দেহভাজনের সঙ্গে ওই ব্যাক্তিকে হেটে যেতে দেখা গেছে। বাকী দুজন আত্মঘাতি বিস্ফোরণে নিহত হয়েছে।
জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে।
এদিকে, গত বছরের নভেম্বরে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন আসামী সালাহ আবদেসসালামকে আটক করার কয়েকদিনের মাথায় এ হামলা হল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: