বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরির ঘটনায় কর্মীরা জড়িত থাকায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে ব্যাংকটি বলেছে, তাদের দৈনন্দিন কার্যক্রমে যেসব দুর্বলতা রয়েছে তা কাটিয়ে আরো বেশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সব ধরনের ব্যাবস্থা নেবে তারা। এ ব্যাপারে সিনেট কমিটি এবং মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিলের যে তদন্ত চলছে, তাতে সর্বাত্মক সহযোগিতা দিবে রিজাল ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বুধবার ফিলিপাইনের কয়েকটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) দুঃখ প্রকাশ করেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে যেসব দুর্বলতা রয়েছে তা কাটিয়ে আরো বেশি অভ্যন্তরীন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সব ধরনের ব্যাবস্থা নিবে আরসিবিসি। এ ব্যাপারে সিনেট কমিটি এবং মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিলের যে তদন্ত চলছে, তাতে সর্বাত্মক সহযোগিতা দিবে রিজাল ব্যাংক।
এর আগে অর্থ চুরির ঘটনায় জড়িত থাকায় মঙ্গলবার, ব্যাংকটির জুপিটার শাখার ম্যানেজার মাইয়া সান্তোষ দিগুইতো ও ব্যাংকটির আরেক কর্মকর্তা অ্যাঞ্জেলা তোরেসকে ব্যাংকের নীতিমালা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়।
একইসঙ্গে আগামী সপ্তাহেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া, রিজার্ভ চুরির ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শেষে ব্যাংকের অন্যান্য ব্রাঞ্চ ও কর্মকর্তাদের বিরুদ্ধেও সাময়িক বরখাস্ত থেকে বহিষ্কার পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেয়া হতে পারে বলে ওই বিবৃতিতে জানানো