আন্তর্জাতিক

রিজার্ভ চুরি: শ্রীলঙ্কার ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিজার্ভ চুরি
রিজার্ভ চুরি

হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ২০ মিলিয়ন ডলার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার ভুয়া একটি বেসরকারি সংস্থার ৬ পরিচালকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আদালত।

কলম্বোর আদালত এ নিষেধাজ্ঞার দিয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ইমিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন ডিপার্টমেন্টের মুখপাত্র লক্ষণ দে জয়সা।

পুলিশের তদন্তের ভিত্তিতে ওই সংস্থার বিরুদ্ধে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে আর্থিক গোয়েন্দা শাখার অভিযোগ আমলে নিয়ে ওই ৬ জনকে দেশত্যাগের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে আদালত।

অভিযোগে বলা হয়, গত ২৮ জানুয়ারি শালিকা ফাউন্ডেশন নামের ওই বেসরকারি প্রতিষ্ঠানটি দেশটির প্যান এশিয়া ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলে। এর ৬ দিন পর ওই হিসাবেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ২০ মিলিয়ন ডলার জমা হয়।

তবে ফাউন্ডেশন বানানে ভুল থাকায় ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হয়। তারা বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানালে অর্থ লোপেটের চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

এর আগেই রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন -আরসিবিসির ৪টি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ফিলিপাইনি ব্যবসায়ী কিম অং বলেছেন, ওই অর্থ কেলেঙ্কারির ঘটনায় যা যা জানেন, সিনেটে শুনানিতে তিনি সবই বলবেন। কিমের আইনজীবী এ কথা জানিয়েছেন।

ক্যাসিনো অপরেটর কিম অং আগামী ২৯ মার্চ দেশটির সিনেটে শুনানিতে মুখ খুললেই বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ