আন্তর্জাতিক

ব্রাসেলসে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬

ব্রাসেলস
ব্রাসেলস

ব্রাসেলসে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বেলজিয়ামজুড়ে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। বৃহস্পতিবার রাতভর অভিযানে স্কয়েরবিক জেলা থেকে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে বেলজিয়াম পুলিশ।

তবে এখনো আটককৃতদের পরিচয় জানায় নি দেশটির পুলিশ।

এদিকে, ফ্রান্সের প্যারিসের কাছে নতুন করে হামলার পরিকল্পনা করছে এমন এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে ফরাসি পুলিশ। তবে তার সঙ্গে ব্রাসেলস বা প্যারিসে সন্ত্রাসী হামলার কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

গত মঙ্গলবার ব্রাসেলসের বিমান বন্দর ও মেট্রো স্টেশনে তিন দফা আত্মঘাতী হামলা ও বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়। এ হামলার সঙ্গে গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার যোগ রয়েছে। ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস উভয় হামলার দায় স্বীকার করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ