মালয়েশিয়ায় হামলার পরিকল্পনাকারী সন্দেভাজন ১৫ ব্যক্তিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন এসব ব্যক্তির সঙ্গে জঙ্গি গোষ্ঠি আইএসের যোগসূত্র রয়েছে। ওই ১৫ জনের মধ্যে পুলিশের একজন কর্মকর্তাও রয়েছেন। রাজধানী কুয়ালালামপুরসহ আরো ছয়টি প্রদেশে তিনদিন ধরে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গত তিন বছরে আটক করা হয়েছে অন্তত ১৭৭ জনকে। এদের বয়স ২২ থেকে ৪৯ এর মধ্যে। এদের মধ্যে চার নারী সদস্যও রয়েছেন। তারা সম্প্রতি সিরিয়ায় গিয়ে আইএসের সঙ্গে যোগ দেয়ার পরিকল্পনা করছিল।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আটককৃতরা বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে বোমা তৈরির চেষ্টা এবং হামলার পরিকল্পনা করার সময় আটক করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: