সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আইএসের উপ-প্রধান কুয়াদুলি ওরফে হাজী ইমান নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি।
এদিকে, আইএসের দখলে থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ ও প্রাচীন শহর পালমিরার মধ্যে সিরিয় বাহিনী ঢুকে পড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। শহরটি থেকে আইএসকে হটাতে রুশ বিমান হামলার সহায়তায় ব্যাপক অভিযান চালায় সিরিয় বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা।
পালমিরা নিজেদের দখলে নিতে পারাকে আসাদ সরকারের একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এ অভিযানের সময় বৃহস্পতিবার আইএস এর ঘেরাওয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়লে এক রুশ কমান্ডো নিজেকে বোমায় উড়িয়ে দেন বলে জানিয়েছেন রুশ সেনাবাহিনীর এক মুখপাত্র।
গত বছরের মে থেকে পালমিরা আইএসের দখলে ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: